Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় ভ্যানচাপায় শিশুর মৃত্যু

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 266

 রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামে ভ্যানচাপায় আয়েশা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। আয়েশা একই গ্রামের আশিক বিশ^াসের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশে রাস্তায় বের হয়। এসময় অজ্ঞাত একটি ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে তগুরুতর আহত হয়। তার স্বজন ও প্রতিবেশি দেখে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন জানান, সকাল পৌনে ১০টার দিকে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দিন জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ভ্যানচাপায় শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫