৯ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

- প্রকাশের সময় : ০৩:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / 214

ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (২য় পর্যায়), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ফরিদপুর বিভাগের আয়োজনে রাজবাড়ী শহরের বিনোদপুর রাধাগোবিন্দ জিউর মন্দির (নতুন হরিসভা) এ ৯ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। রোববার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (২য় পর্যায়) এর আওতায় এ কর্মসূচিতে সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ এবং কৃষি ও বনায়ন বিষয়ক সেবাইত প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদপুর বিভাগের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এসআরএস সিপিএস কার্যক্রম জুনিয়র কনসালটেন্ট প্রশান্ত মল্লিক বিমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদপুর বিভাগের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এসআরএস সিপিএস কার্যক্রম মিথুন কুমার বিশ্বাস।























