গুরুত্বপূর্ণ সংবাদ:
অসহায় শিশুদের খেজুর দিলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৩:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / 176

অসহায় শিশুদের মাঝে উন্নতমানের খেজুর দিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
গত শনিবার তিনি বিনোদপুর জামে মসজিদ লিল্লাহ বোর্ডিং, নতুনপাড়া জয়েনউদ্দিন হাফেজিয়া মাদ্রাসা, ১নং বেড়াডাঙ্গা তালতলা মাদ্রাসা, মার্কাজ মসজিদের নিকটস্থ এতিমখানা, বিনোদপুর দারুল উলুম ভাজনচালা মাদ্রাসা ও সরকারি শিশু পরিবার, রাজবাড়ী-এর শিশু-কিশোর শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করেন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. ইমরুল হাসান, রাজবাড়ী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ প্রমুখ।
Tag :























