মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

বাজার মনিটরিং

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 151

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং এর অংশ হিসেবে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সদর বাজারে কার্যক্রম পরিচালনা করা হয়। কাঁচাবাজারে ন্যায্যমূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রয় হচ্ছে কি না তা মনিটরিং করা হয়। ফল ও মুদিবাজারে ফলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের পার্থক্য যাচাই করা হয়। সকল ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শনের এবং পবিত্র মাহে রমজানে ন্যায্যমূল্যে দ্রব্যাদি বিক্রয়ের পরামর্শ প্রদান করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। কার্যক্রম পরিচালনাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক এবং স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাজার মনিটরিং

প্রকাশের সময় : ০৩:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫