Dhaka ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

বায়তুল মোকাররমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মুসল্লিদের ব্যাগ তল্লাশি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 134

পবিত্র জুমার নামাজ ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাগ তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয় নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের।

শুক্রবার (১৪ মার্চ) বায়তুল মোকাররম মসজিদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। মসজিদের উত্তর গেটে দেখা যায়, র‍্যাব ও পুলিশের উপস্থিতি। মসজিদে মুসল্লিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এ সময় মুসল্লিদের গেট দিয়ে প্রবেশ করতে নিরাপত্তার জন্য ব্যাগে তল্লাশি করতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এছাড়া পল্টন মোড়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

গত শুক্রবার (৭ মার্চ) নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ডাকা ‘মার্চ ফর খিলাফত’ সমাবেশ ঘিরে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়। এদিন র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, ডিবি, এপিবিএন ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বায়তুল মোকাররমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মুসল্লিদের ব্যাগ তল্লাশি

প্রকাশের সময় : ০২:১৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫