Dhaka ০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

সেই সিঁথিকে ধর্ষণের হুমকি, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 116

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন ঘটনায় আলোচনায় আসেন ফারজানা সিঁথি। আন্দোলনের সময় তার স্লোগানসহ বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আন্দোলনের পর বিভিন্ন সময়ে নানান কারণে ছিলেন আলোচনায়। ফলে ভাইরাল কন্যা হিসেবেই পরিচিত পান সিঁথি।

সম্প্রতি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। সবশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের একটি মিউজিক ভিডিওতে। ‘একলা মানুষ’ শিরোনামের ওই গানচিত্রে মডেল হিসেবে ছিলেন তিনি।

এবার সেই সিঁথি ধর্ষণের হুমকি পেয়েছেন।

খালেদ মাহমুদ হৃদয় খান নামের এক কনটেন্ট ক্রিয়েটরের কাছ থেকে ধর্ষণের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার (১১ মার্চ) রাতে হৃদয়ের নামে শেরেবাংলা নগর থানায় মামলা করেন তিনি।

সিঁথি গণমাধ্যমকে বলেন, ‘২৭ ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন। পাশাপাশি আমার জীবন যাপন, চলাফেরা, পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে। সেইসঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দেন।’

অভিযুক্ত হৃদয়ের পরিচয় তুলে তিনি বলেন, ‘ওনাকে আপনারা চিনবেন, সম্প্রতি সাভার থানা তাকে গ্রেপ্তার করেছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য। যারা মেয়েদের উত্ত্যক্ত করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত।’

সম্প্রতি পাগলের বেশ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য ছড়ানোর অভিযোগে হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেই সিঁথিকে ধর্ষণের হুমকি, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৩:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫