Dhaka ০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 112

গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি গার্মেন্টসের এক নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে।

নিহত ওই শ্রমিকের নাম জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২)।

শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, সকালে ওই কারখানার জান্নাতুল নামে ওই নারী শ্রমিক অটো গাড়ি চাপায় গুরুতর আহত হয়। পরে হাসপাতালে সে মারা যায়। এই সংবাদ কারখানায় পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সকাল আটটা থেকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে।

শ্রমিকরা জানায়, এই নারী শ্রমিকের পরিচয় পত্র গতকাল ফ্যাক্টরিতে রেখে দেয় কর্তৃপক্ষ। পরে সকালে সে কারখানায় প্রবেশ করতে গেলে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় সে রাস্তা পার হওয়ার সময় একটি অটো গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সকাল আটটা থেকে অবরোধ শুরু করে। ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

প্রকাশের সময় : ১২:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫