Dhaka ০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

পুলিশের উপর হামলার প্রতিবাদ ও লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৪১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 131

পুলিশের ওপর বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এবং ছাত্র ইউনিয়ন নেত্রী ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারসহ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের হল এলাকা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ করেন।

এ সময় শিক্ষার্থীদের “ল-তে লাকি, তুই হাসিনা, তুই হাসিনা”, “শাহবাগীদের ঠাঁই নাই”, “আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ”, “ওয়ান, টু, থ্রি, ফোর, শাহবাগ নো মোর”, “আমার ভাই কবরে, লাকি কেন বাইরে” ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে লাকিকে গ্রেপ্তারের দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, “২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমাদের পুলিশ ভাইদের ওপর হামলা করেছে। আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে শাহবাগীদের স্থান হবে না।”

তিনি আরও বলেন, “আমাদের আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করেছে। কিন্তু কুখ্যাত শাহবাগীরা তাদের ওপর হামলা করেছে। এই বাংলাদেশে আমরা কখনো শাহবাগীদের পুনরুত্থান মেনে নেব না।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশের উপর হামলার প্রতিবাদ ও লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৪:৪১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫