গুরুত্বপূর্ণ সংবাদ:
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৭ বিশিষ্টজন, প্রজ্ঞাপন জারি
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৩:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / 142
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাত বিশিষ্টজন। মঙ্গলবার রাষ্ট্রের সর্বোচ্চ এ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)।
উল্লেখ্য, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
Tag :




















