Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 111

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকরা। এ ছাড়া শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে দুই মাহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে পৃথক দুই স্থানে মহাসড়ক অবরোধের এ ঘটনা ঘটে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া ওভারটাইম ও ঈদ বোনাসের টাকাও তারা পাননি। তারা বলেন, এ বিষয়ে আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে একাধিকবার অনুরোধ করেছি, কিন্তু তারা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

প্রকাশের সময় : ১০:৪২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫