Dhaka ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম

আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 93

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

সোমবার ভোরে আকস্মিক তেজগাঁও, ধানমণ্ডি, শাহবাগ ও নিউমার্কেট থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন উপদেষ্টা।

তিনি ডিউটি অফিসারসহ কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পথে তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত কয়েকটি তল্লাশিচৌকি কিংবা চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। তা ছাড়া তিনি যৌথ বাহিনীর কয়েকটি টহলদলের কার্যক্রম মনিটরিং করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর।

এ লক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে শতাধিক তল্লাশিচৌকি কিংবা চেকপোস্ট বসানো হয়েছে ও অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে। এসব চেকপোস্ট এবং টহলদলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব প্রদান করা হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা সংঘবদ্ধভাবে মব পরিস্থিতি সৃষ্টি করছে, যারা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করছে, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং বিচারপ্রক্রিয়ার মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি এ সময় বিভিন্ন অপরাধ ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রম রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রমজানে থানাসমূহ সঠিকভাবে কাজ করছে কি না, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ও সজাগ রয়েছে কি না এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কি না তা দেখতেই তিনি এ পরিদর্শনে এসেছেন।

সূত্র: বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশের সময় : ১২:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫