Dhaka ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত

মাগুরায় শিশু ধর্ষণ : মধ্যরাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 145

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চার আসামির রিমান্ড শুনানি রবিবার দিবাগত রাত ১২টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন শুনানি শেষে মামলার মূল আসামি ভুক্তভোগী বোনের শ্বশুর হিটু শেখকে সাতদিন, অন্য আসামিদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, রবিবার সকাল থেকেই চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও শহরের বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঘেরাও ও অবরোধ কর্মসূচি পালন করে। ফলে নিরাপত্তাজনিত কারণে আসামিদের মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা যায়নি।
পরে যে কারণে মধ্যরাতে রিমান্ড শুনানি হয়।

প্রসঙ্গত, বোনের বাড়িতে বেড়াতে এসে শহরের নিজনান্দুয়ালী এলাকায় গত ৫ মার্চ দিবাগত রাতে আট বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়। ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে শিশুটি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাগুরায় শিশু ধর্ষণ : মধ্যরাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

প্রকাশের সময় : ১১:২৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫