Dhaka ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

বনানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, সহকর্মীদের অবরোধে তীব্র যানজট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 126

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহতের ঘটনায় চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় তাঁরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ করে দিয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ তথ্য জানিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।

এদিকে সড়ক অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও তীব্র যানজট লক্ষ্য করা গেছে।

ট্রাফিক গুলশান বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউ টার্নে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হন। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা জানা যায়নি।

পোস্টে আরো বলা হয়েছে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পোশাক শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি ইউ টার্নের প্রবেশ ও বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন তাঁরা।

বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান ২-গুলশান ১ হয়ে আমতলী দিয়ে চলাচল করা যাচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বনানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, সহকর্মীদের অবরোধে তীব্র যানজট

প্রকাশের সময় : ১১:০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫