Dhaka ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দল নিবন্ধনের বিষয়ে সোমবার গণবিজ্ঞপ্তি দেবে ইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 171

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আগামীকাল সোমবার (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করবে সংস্থাটি।

আজ রবিবার (৯ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার (১০ মার্চ) নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।

বর্তমানে ইসির নিবন্ধিত দল হিসেবে রয়েছে ৫৪টি রাজনৈতিক দল। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন দল নিবন্ধনের বিষয়ে সোমবার গণবিজ্ঞপ্তি দেবে ইসি

প্রকাশের সময় : ০৬:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫