Dhaka ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁয় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ নিউমোনিক প্লেগ কী? কতটা ভয়ের কারণ হতে পারে এই রোগ? পানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

কাবা শরীফে ওমরাহযাত্রীর সংখ্যায় নতুন রেকর্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৬:২২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 218

সৌদি আরবের পবিত্র মসজিদ কাবা শরীফে বৃহস্পতিবার একদিনে রেকর্ডসংখ্যক ৫ লাখ ওমরাহযাত্রী প্রবেশ করেছেন। এর আগে কখনো একদিনে এত সংখ্যক মুসল্লি ওমরাহ পালনের জন্য কাবায় সমবেত হননি।

কাবা ও মসজিদে নববি রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ (দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড প্রোফেট’স মস্ক) শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

ওমরাহ ও হজযাত্রীদের প্রবাহ নিয়ন্ত্রণে সাম্প্রতিক সময়ে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নজরদারি ব্যবস্থা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। স্টেট অব দ্য আর্ট মনিটরিং সিস্টেমের মাধ্যমে রাডার সেন্সর ব্যবহার করে মুসল্লিদের সংখ্যা রেকর্ড করা হয়।

এছাড়া, কাবার বিভিন্ন অংশে স্থাপন করা হয়েছে স্মার্ট ক্যামেরা, যা মুসল্লিদের চলাচল পর্যবেক্ষণ ও ভিড় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে মাতাফ (কাবার চারপাশ) ও মাসা (সাফা-মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থান) এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণে এই প্রযুক্তি কার্যকর প্রমাণিত হয়েছে।

সোর্স: গালফ নিউজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাবা শরীফে ওমরাহযাত্রীর সংখ্যায় নতুন রেকর্ড

প্রকাশের সময় : ০৮:৫৬:২২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫