Dhaka ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট, সমন্বয়কসহ আটক ১৪

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 142

রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ১৪ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৭ মার্চ) রাতে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জানান এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, বর্তমানে ১৪ জন থানা হেফাজতে রয়েছেন। তারা শেখ কবির নামে জনৈক এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে গিয়ে হামলা চালায়। এসময় তারা সেখানে ভাঙচুর ও লুটপাট করে। প্রাথমিকভাবে আটকদের নাম জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন জানিয়ে ওসি মোক্তারুজ্জানান বলেন, তাদের অভিযোগের তদন্ত চলছে।

এর আগে, শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। রাজনৈতিক দল তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট (অস্তিত্ব) করে না।

নাহিদ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তাহলে তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট, সমন্বয়কসহ আটক ১৪

প্রকাশের সময় : ০৪:০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫