Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ভাষানটেকে আবুলের বস্তিতে আগুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 131

রাজধানীর ভাষানটেক এলাকার আবুলের বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধাঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বেলা ১১টায় আগুনের খবর পেয়ে ১১টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি তিনি।

বস্তির বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম বলেন, একটি ঘরে প্রথমে আগুন লাগে। আমরা প্রায় নিভিয়ে ফেলেছিলাম।

কিন্তু তখনই একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের সময় বস্তির লোকজন তাদের জিনিসপত্র সরিয়ে নিতে শুরু করেন। ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনা সদস্যরা।

বস্তির বাসিন্দা নুরুল ইসলাম বলেন, সেখানে তার একটি দোকান আছে। ঘটনার সময় তিনি সিএনজি অটোরিকশা চালাতে বেরিয়েছিলেন। ছেলে কলেজে যায়। দোকানে তখন তার স্ত্রী ছিল। অগ্নিকাণ্ডের সুযোগে লোকজন দোকানটিতে লুটপাট চালিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভাষানটেকে আবুলের বস্তিতে আগুন

প্রকাশের সময় : ১২:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫