গুরুত্বপূর্ণ সংবাদ:
গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৫:০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / 148
রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।
আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Tag :

























