Dhaka ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সদস্য কানা রাব্বি গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 224

রাজধানীর পল্লবী এলাকা থেকে আলোচিত কিশোর গ্যাংয়ের কুখ্যাত ‘ভইরা দে’ গ্রুপের সদস্য কানা রাব্বিকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বুধবার (০৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৪ জানিয়েছে, বর্তমানে রাজধানীতে বহুল আলোচিত বিপদগামী কিশোর গ্যাং বিভিন্ন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, নারীদের উত্ত্যক্তসহ মাদক সেবন ও ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। এ ধরনের বিপথগামী কিশোর অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৪ মার্চ) রাতে রাজধানীর পল্লবী এলাকা হতে কুখ্যাত ‘ভইরা দে’ গ্রুপ এর সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে (২১) গ্রেফতার করেছেন র‌্যাব সদস্যরা।

কানা রাব্বিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর পল্লবী এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। যার মধ্যে কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপ এর ২০-২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। এ গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানাধীন কালশীসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও নারীদের উত্ত্যক্তসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।

গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব-৪।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সদস্য কানা রাব্বি গ্রেফতার

প্রকাশের সময় : ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫