রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের মুশফিকের রঙচটা ক্যাপ মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও ব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো?

মেলায় বই বিক্রির হিসাব জানাল বাংলা একাডেমি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 162

মেলা শেষ হওয়ার চার দিন পর মোট বই বিক্রির হিসাব জানাল বাংলা একাডেমি। এবার বইমেলায় অংশগ্রহণকারী সর্বমোট প্রতিষ্ঠান ৭২১টি। এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠান মিডিয়া ও স্বাস্থ্যসেবার। বাকি ৭০৩টি প্রকাশনা-প্রতিষ্ঠান।

এর মধ্যে ৩৫১টি প্রকাশনীর বই বিক্রির হিসাব পেয়েছে বাংলা একাডেমি। তাদের বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। তাবে বাকি প্রকাশনীগুলোর বই বিক্রিসহ মোট পরিমাণ আনুমানিক ৪০ কোটি টাকা হবে বলে মনে করছে বাংলা একাডেমি।
মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় বইমেলা কমিটির সদস্যসচিব সরকার আমিনের সই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় মোট বই বিক্রির পরিমাণ নিয়ে কিছু বিভ্রান্তি পরিলক্ষিত হয়েছে। মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সমাপনী অনুষ্ঠানে প্রদত্ত প্রতিবেদনে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমির নিজস্ব বিক্রির পরিমাণ প্রায় ৬১ লাখ বলে জানিয়েছিল। কিন্তু অনেকেই সে সংখ্যাকে মেলার মোট বিক্রির পরিমাণ ধরে নিয়ে ইচ্ছাকৃতভাবে বা অসচেতনভাবে বিভ্রান্তি ছড়িয়েছেন।

আরো বলা হয়, এবার বইমেলায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠান ছিল ৭২১টি।

এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠান মিডিয়া ও স্বাস্থ্যসেবার। বাকি ৭০৩টি প্রকাশনা প্রতিষ্ঠান। এবার যথেষ্ট তাগাদা দিয়ে এবং সময়ক্ষেপণ করে মোট ৩৫১টি প্রতিষ্ঠানের বই বিক্রির হিসাব পাওয়া গিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। বাকি প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বিক্রির পরিমাণ যোগ করে মোট বিক্রি আনুমানিক ৪০ কোটি টাকা হতে পারে।

বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার মেলা শেষে বাংলা একাডেমির মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭৬ হাজার ৩৯৩ টাকা। তবে মেলায় আগের বছরগুলোর এবং এ বছরের বই বিক্রির হিসাব মূলত প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে করা আনুমানিক হিসাব।

উল্লেখ্য, গত বছর ৩১ দিনের বইমেলা চলে ১ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২ মার্চ পর্যন্ত। ওই বইমেলায় প্রায় ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছিল বাংলা একাডেমি কর্তৃপক্ষ। পুরো মেলায় প্রায় ৫০ লাখ লোক সমাগম হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেলায় বই বিক্রির হিসাব জানাল বাংলা একাডেমি

প্রকাশের সময় : ১১:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫