Dhaka ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বলিভিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৭

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 150

বলিভিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩৯ জন। স্থানীয় সময় শনিবার (১ মার্চ) সকাল ৭টার দিকে দেশটির উয়ুনি ও কলচানি শহরের মধ্যে সংযোগকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

উয়ুনি হলো সলার ডে উয়ুনির প্রবেশদ্বার, যা জনপ্রিয় একটি পর্যটন স্থান ও বিশ্বের সবচেয়ে বড় লবণ সমভূমি। এর আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি।

দুর্ঘটনার শিকার দুটি বাসের একটি অরুরো শহরের দিকে যাচ্ছিল। ওই শহরে বর্তমানে ল্যাটিন আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ এক উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

পোতসি রাজ্য পুলিশের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, দুটি বাসের চালকই বেঁচে আছেন। তবে একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও আরেকজনকে ভর্তি করাতে হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে। বেঁচে থাকা যাত্রীদের অনেকে দাবি করেছেন, দুর্ঘটনার পর বেঁচে থাকা দুই চালকের একজনকে তারা মদ্যপ অবস্থায় দেখেছেন।

পুলিশ কর্মকর্তারা নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছেন। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদেরও শনাক্ত করা হচ্ছে, বলেও জানান মুখপাত্র।

বলিভিয়ার পাহাড়ি সড়কগুলো তেমন রক্ষণাবেক্ষণ করা হয় না। এসব সড়কে নজরদারিও কম থাকে। তাই এসব সড়ক বেশ বিপজ্জনক। এই সড়কগুলোতে প্রতি বছর গড়ে এক হাজার ৪০০ জনের প্রাণ যায়।

সূত্র : এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বলিভিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৭

প্রকাশের সময় : ০২:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫