Dhaka ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 174

বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ১৪তম সন্তানের বাবা হয়েছেন। শিভন জিলিসের সঙ্গে এটি তার চতুর্থ সন্তান। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জিলিস সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেন, তার কোলজুড়ে এসেছে এক পুত্রসন্তান, যার নাম সেলডন লাইকারগাস। তবে শিশুটির জন্মের তারিখ প্রকাশ করা হয়নি। খবর লাইভ মিন্টের।

জিলিস এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে লেখেন, “ইলনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের অসাধারণ ছেলে সেলডন লাইকারগাস সম্পর্কে সরাসরি জানানো ভালো। সে এক বিশাল শক্তিধর বালক, যার হৃদয় সোনার মতো খাঁটি। আমরা তাকে ভীষণ ভালোবাসি।”

ইলন মাস্ক জিলিসের এই পোস্টের জবাবে একটি লাভ ইমোজি পাঠান।

ইলন মাস্ক ও শিভন জিলিস এর আগে ২০২১ সালে গোপনে যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজ্যুরের জন্ম দেন। এরপর গত বছর তাদের কন্যাসন্তান আর্কেডিয়া জন্ম নেয়।

ইলন মাস্কের আরও তিন সন্তান রয়েছেন সংগীতশিল্পী গ্রাইমসের সঙ্গে এবং ছয়টি সন্তান রয়েছে তার প্রাক্তন স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে। যার মধ্যে একজন শিশু অবস্থাতেই মারা যায়।

এই খবর এমন এক সময়ে আসলো যখন ইলন মাস্কের আরেক সন্তানকে ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়েছে। অ্যাশলি সেন্ট ক্লেয়ার নামে এক নারী দাবি করেছেন, মাস্ক তার সন্তানের পিতা। ক্লেয়ার তার সন্তানের পিতৃত্ব ও অভিভাবকত্ব নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন।

ক্লেয়ারের মুখপাত্র বলেন, “এটি কোনো আর্থিক লাভের উদ্দেশ্যে করা হয়নি। এটি মা ও সন্তানের সুরক্ষার জন্য। ইলন এমন একজন, যাকে বাবা হিসেবে নির্ভর করা কঠিন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের মায়েদের সম্পর্কে বেশি কথা বলেন, কিন্তু তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন না।”

এখনও পর্যন্ত ইলন মাস্ক এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

প্রকাশের সময় : ০১:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫