রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের মুশফিকের রঙচটা ক্যাপ মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও ব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো?

রমজানের প্রথম দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 171

পবিত্র রমজান শুরু হলো আজ। রোজার প্রথম দিনে বায়ুদূষণের শীর্ষে রয়েছে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন আর বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে পাঁচ নম্বরে।

আজ থেকে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকছে। সড়কে গাড়ি চলাচল কম। তারপরও ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

দূষণের শীর্ষে থাকা মিয়ানমারের স্কোর ২০৫ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের দূষণ স্কোর ১৮৪ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

পাঁচ নম্বরে রয়েছে ঢাকা এবং এই শহরের দূষণ স্কোর ১৬৫ অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রমজানের প্রথম দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

প্রকাশের সময় : ১২:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫