গুরুত্বপূর্ণ সংবাদ:
আজ থেকে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৫৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / 118
রমজান মাস আজ রবিবার থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক সার্কুলারে এই সময়সূচি জানানো হয়।
এতে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।
পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পরে ব্যাংকে অফিস ও লেনদেনের সময়সূচি রমজান- পূর্বাবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে বলা হয়েছে।
প্রতি বছর রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক।
Tag :




















