Dhaka ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 136

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটিসহ প্রায় ৪০ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। আজ রবিবার থেকে শুরু হচ্ছে এ ছুটি। সরকারি ও বেসরকারি সব স্তরের স্কুলে ৮ এপ্রিল পর্যন্ত চলবে এ ছুটি।

শিক্ষাপঞ্জি অনুসারে, রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছিল ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। অর্থাৎ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মোট ৪০ দিন বন্ধ থাকবে।

এ ছাড়া ১০ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা, তাই যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেগুলোর জন্য ছুটি আরো দীর্ঘ হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ থেকে ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশের সময় : ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫