রাজনীতিমুক্ত ইডেন!
গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে সরে দাঁড়ালেন ইডেন শিক্ষার্থী মৌ
- প্রকাশের সময় : ০১:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / 263
নব্য গঠিত ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে সরে দাঁড়িয়েছেন ইডেন শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ!
এদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে ইডেন মহিলা কলেজের দুই ছাত্রীর অন্তর্ভুক্তির খবর প্রকাশের পর কলেজটির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কারণ, ইডেন কলেজ রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করা হয়েছে।
পদত্যাগের বিষয়ে সাদিয়া আফরিন মৌ বলেন, ‘ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। তাই আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে রাজনীতি করতে পারি না। তাছাড়া, আমাদের নাম যে কেন্দ্রীয় কমিটিতে প্রকাশিত হয়েছে, সে বিষয়ে আমরা অবগত ছিলাম না।’
তিনি বলেন, ‘দেশ ও জনগণের কল্যাণের জন্যই আমরা আন্দোলন করেছিলাম। এটি পুরোপুরি দেশ ও সমাজের স্বার্থে ছিল। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’

























