গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশব্যাপী ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে ইডেন কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৫:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 173
দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশুসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ইডেন কলেজের বকুলতলায় এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন কলেজটির শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা চাই, নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হয়। আমরা চাই ভাইয়েরা-বোনেরা একসঙ্গে আন্দোলন করবে, রাজপথে থাকবে, দেশ গড়বে।
তারা আরো বলেন, নতুন বাংলাদেশেও নারীরা ঘরে-বাইরে সব জায়গায নির্যাতিত। গত ২৪ ঘণ্টায় ১৭ নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু রাষ্ট্র কোনো পদক্ষেপ নেয়নি। আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ার দখল করে বসে আছে, কিন্তু কাজের বেলা দেখি শূণ্য।
Tag :




















