Dhaka ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজ শিক্ষককে ওএসডি, শিক্ষোর্থীদের ক্ষোভ

ঢাকা কলেজ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 164

ঢাকা কলেজের আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. রহমতুল্লাহকে ওএসডি এবং ভোলায় বদলিতে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ওই শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সহকারী অধ্যাপক রহমতুল্লাহ রাজনকে ওএসডি ও সরকারি ফজিলাতুন নেছা মহিলা কলেজ, ভোলায় বদলির আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এর মধ্যে বর্তমান কর্মস্থলে এই শিক্ষক অবমুক্ত হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ওই শিক্ষকের ওএসডি এবং বদলির বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কাইয়ুম মজুমদার বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের শিক্ষকরা যখন চাকরি বাঁচাতে ছাত্রদের পক্ষে কথা বলেননি। তখন রাজন স্যার ছিলেন তার বিপরীত। স্যার সব সময় অন্যায়ের বিপক্ষে আওয়াজ তুলেছেন। তিনি কলেজে ছাত্রদের কল্যাণে কাজ করতে গিয়ে কত ধরনের ট্যাগ খেয়েছেন, আমি তার বাস্তব সাক্ষী।’

শিক্ষক রহমতুল্লাহ অভিযোগ করে বলেন, ‘জুলাই আন্দোলনে যখন গোটা ঢাকা কলেজ ফ্যাসিস্ট এর সহযোগী হিসেবে কাজ করেছে, কখনো ছাত্রলীগকে খিচুড়ি খাইয়েছে, চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা করেছে তখনো আমি সাধারণ ছাত্রদের পাশে ছিলাম। তাদের উদ্বুদ্ধ করেছি বিভিন্ন ভাবে। তারই প্রতিদান হিসেবে এই বদলি। দুঃখ এটাই – যারা ফ্যাসিস্টদের প্রত্যক্ষ সহযোগী ছিল, ২০/২৫ বছর ধরে ঢাকা কলেজে কর্মরত আছে তাদেরই হীন টার্গেট হয়েছে আমার মত সাধারণ শিক্ষক।’

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, ‘বদলির কারণ আমাদের জানা নেই। এর আগেও তাকে বদলি করা হয়েছিল। মিনিস্ট্রিতে যোগাযোগ করতে হবে। আর সরকারি নিয়ম হলো তিন বছর পর বদলি করা, আমরা বহু বছর আছি অনেকেই। সব সময় নিয়মে হয় না, নিয়মের বাইরেও বদলি হয়।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা কলেজ শিক্ষককে ওএসডি, শিক্ষোর্থীদের ক্ষোভ

প্রকাশের সময় : ০৪:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫