শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 299

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলিগ জামাত আয়োজিত এ বছরের বিশ্ব ইজতেমা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৮ মিনিটে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হয়।

এর আগে ১২টা ৩৮ মিনিটে মোনাজাত শুরু করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

এর আগে ফজরের পরের বয়ান করেন মাওলানা মোরসালিন (দিল্লি নিজামউদ্দিন)। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজিম উদ্দিন। এরপর সকাল সাড়ে নয়টায় হেদায়েতের বয়ান শুরু হয়। হেদায়াতি বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।

১৯৪৬ সালে প্রথম কাকরাইল মসজিদে ইজতেমা আয়োজন করা হয়। ১৯৬৬ সালে গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বর্তমান ময়দানে স্থানান্তর করা হয় বিশ্ব ইজতেমা। ৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শুরায়ি নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের আয়োজনে টানা ৬ দিনব্যাপী প্রথম পর্বের ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সাদপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা

প্রকাশের সময় : ০১:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫