Dhaka ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বিশ্ব ইজতেমা : দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 161

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৮ মিনিটে মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

এর আগে ভোর থেকে আখেরি মোনাজাতে শরিক হতে তুরাগ তীরে আসতে থাকেন মুসল্লিরা। ফজরের পরের বয়ান করেন মাওলানা মোরসালিন (দিল্লি নিজামউদ্দিন)। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজিম উদ্দিন। এরপর সকাল সাড়ে নয়টায় হেদায়েতের বয়ান শুরু হয়। হেদায়াতি বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।

১৯৪৬ সালে প্রথম কাকরাইল মসজিদে ইজতেমা আয়োজন করা হয়। ১৯৬৬ সালে গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বর্তমান ময়দানে স্থানান্তর করা হয় বিশ্ব ইজতেমা। ৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শুরায়ি নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের আয়োজনে টানা ৬ দিনব্যাপী প্রথম পর্বের ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সাদপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্ব ইজতেমা : দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু

প্রকাশের সময় : ১২:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫