Dhaka ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার সংসদে অসুস্থ বিরোধীদলীয় এমপি বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পাচ্ছে ৩ হাজারের বেশি গাছ আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড বৃষ্টিতে ফসল হারানো কৃষকদের পাশে সরকার, বিশেষ সহায়তার ঘোষণা নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে ৫ পরিবহনকে জরিমানা গোপালগঞ্জে বাস খাদে, আহত ২০ কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী কালুখালী পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বন্ধে ইউএনও’র বিশেষ অভিযান

সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 340

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিউলি আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গতকাল সাভার থেকে শিশু ও নারীসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল। এদের মধ্যে আজ ভোরে শিউলি আক্তার নামে একজন মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এখনো সাতজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে সুমন ৯৯ শতাংশ দগ্ধ , শারমিন ৪২ শতাংশ দগ্ধ, সোয়ায়েদ ২৭ শতাংশ দগ্ধ, মনির হোসেন ২০ শতাংশ দগ্ধ,মাহাদী ১০ শতাংশ দগ্ধ, ছাকিন ১৪ শতাংশ দগ্ধ, সোহেল ১০ শতাংশ দগ্ধ, সুরাহা ৯ শতাংশ দগ্ধ, সূর্য বানু ৭ শতাংশ দগ্ধ ও জহুরা বেগমের শরীরে ৫ শতাংশ দগ্ধ রয়েছে।

নিহত শিউলি আক্তারের দেবর মো. জনি জানান, আমার ভাবি তার দুই ছেলে মাহাদী ও সাকিনের মাদ্রাসা বন্ধ থাকায় সাভারে ভাইয়ের বাসায় শবে বরাতের নামাজ পড়ার উদ্দেশ্যে বেড়াতে গিয়েছিল। এই ঘটনায় শিউলির দুই ছেলে সহ তাদের মামা বড় ভাই সোহেল এবং ছোট মামা সুমন ও দগ্ধ হয়েছে। ভাই আমাদের পরিবারের সবার অবস্থাই খারাপ। পবিত্র রাতে কেন যে এই ঘটনাটি ঘটলো এটা আল্লাহই ভালো জানেন।

তিনি আরও জানান, শিউলির স্বামীর নাম শেখ মনির হোসেন। তার স্বামী ৭ মাস আগে বিদেশ থেকে দেশে ফিরে গ্রামের এলাকায় সেনিটারির দোকান দিয়েছিল। ঢাকার নবাবগঞ্জ উপজেলার দিঘীরপাড় গ্রামের আলাউদ্দিন মিয়ার মেয়ে শিউলি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু

প্রকাশের সময় : ১১:৪৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫