Dhaka ০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 161

ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হলো দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার শেষ দিনের কর্মসূচি। আজ দুপুর ১২টার মধ্যেই আখেরি মোনাজাত শুরু হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব। তিনি হলেন ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা।

সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রোববার সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করবেন, যার বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হলেই শুরু হবে আখেরি মোনাজাত। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের দিন টঙ্গীর এলাকায় ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

আগের দিন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান এক প্রেস ব্রিফিংয়ে এ নির্দেশনা দিয়েছেন।

শনিবার ব্রিফিংয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা ভালো আছে, সচল আছে, গাড়ি ঠিকমতো চলছে। এ অবস্থাটা আমরা আখেরি মোনাজাতের দিন পর্যন্ত রাখতে চাই। আমরা জনজীবনকে সচল রাখতে চাই, রাস্তা যানজট মুক্ত রাখতে চাই। আমরা এবারও রাস্তাগুলো খালি রাখতে চাই। রাস্তায় কোনো মানুষ বসবে না, দাঁড়াবে না। টঙ্গীর সকল সড়ক এবং মহাসড়কে মোনাজাতের দিন যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলে আশা করা যায়।

১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বিশ্ব ইজতেমার (সাদ পন্থি) দ্বিতীয় পর্ব। এর আগে একই ময়দানে ৩১ জানুয়ারি থেকে জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই দফার বিশ্ব ইজতেমা ৫ ফেব্রুয়ারি শেষ হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

প্রকাশের সময় : ১০:৫৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫