Dhaka ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

‘গায়ের জোরে’ ইরানের তেল রপ্তানি ৯০ শতাংশ ঠেকাতে চান ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 167

ইরানের তেল রপ্তানির পরিমাণ কমিয়ে ১০ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘সর্বাধিক চাপ’ প্রয়োগ করে ইরানের তেল বাণিজ্যের এই পরিণতি করতে চান তিনি।

শুক্রবার ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘প্রতিদিন ইরান ১৫ থেকে ১৬ লাখ ব্যারেল তেল রপ্তানি করে। এটি আমরা ১ লাখে নামানোর লক্ষ্যে কাজ করছি।’

গত সপ্তাহে ট্রাম্প একটি স্মারকের মাধ্যমে ট্রেজারি বিভাগকে ইরানকে পরমাণু খাতে এগিয়ে যাওয়া রুখতে ‘সর্বাধিক অর্থনৈতিক চাপ’ প্রয়োগের নির্দেশ দেন। ট্রাম্পের প্রথম মেয়াদে এমন নির্দেশের ফলে ইরানের তেল রপ্তানি ২০১৭ সালে প্রায় ৩০ লাখ ব্যারেল থেকে ২০১৯ সালে ৪ লাখ ব্যারেলে নেমে এসেছিল।

ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট বলেন, তিনি বিশ্বাস করেন ওয়াশিংটন ইরানের ওপর ‘সর্বাধিক অর্থনৈতিক চাপ’ প্রয়োগ করতে সক্ষম। যদি আমরা তাদের ট্রাম্পের প্রথম মেয়াদের অবস্থানে ফিরিয়ে নিতে পারে তাহলে তারা গুরুতর অর্থনৈতিক সংকটে পড়বে বলে আমি মনে করি।

গত সপ্তাহে ট্রাম্পের ঘোষণার পরবর্তী দিনগুলোতে তিনটি ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রেজারি বিভাগ। বেসেন্ট বলেন, ট্রাম্পের নির্দেশনা পেলে মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ান শক্তির ওপর নিষেধাজ্ঞা আরও বাড়াবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘গায়ের জোরে’ ইরানের তেল রপ্তানি ৯০ শতাংশ ঠেকাতে চান ট্রাম্প

প্রকাশের সময় : ০৮:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫