Dhaka ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি একরামুল হত্যায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা রাজবাড়ীর কালুখালীতে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ দক্ষিণ চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নউল’ ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: নিরাপদ আশ্রয়ে আড়াই লক্ষাধিক মানুষ

ভয়াবহ অগ্নিকান্ড: বহরপুরে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ইমদাদুল হক রানা, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৬:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 244

 বাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর  বাজারের আশরাফ হোসেন লুলু মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাজারের আশরাফ হোসেন লুলু সুপার মার্কেটের শ্যামল কুমার মোদকের মুদি দোকানে আগুন দেখতে পেয়ে আগুন আগুন করে চিৎকার করতে থাকে। এসময় আশপাশের দোকানদারসহ এলাকার লোকজন এগিয়ে আসে। সবাই বাজারে  ভয়াবহ আগুনের দৃশ্য দেখতে পায়। পরে একজন দোকানি জাতীয় পরিসেবা নাম্বার ৯৯৯ এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ৮-৯ মিনিটের মধ্যে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মার্কেটের তিনটি মুদি দোকান, ১টি গার্মেন্টস দোকান, ১টি সাইকেল পার্টসের দোকান, ১টি খাবারের হোটেল, কয়েকটি কাঁচা তরকারির আড়ৎ সহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে মার্কেটের ঘরসহ ব্যবসায়ীদের আনুমানিক প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মোঃ আশরাফুল হোসেন লুলু (গার্মেন্টস দোকান), শ্রী শ্যামল কুমার মোদক (মুদি দোকান), তারেক বিশ্বাস (হোটেল), মোঃ কাউছার হোসেন (কাঁচামালের আড়ৎ), মোঃ সাইদুল মোল্লা (কাঁচামালের আড়ৎ), মজিদ মন্ডল (মুদিখানা ও আদার আড়ৎ),  মোঃ হারেজ  ( কাঁচামালের আড়ৎ), মোঃ কালু (কাঁচামালের আড়ৎ), মোঃ আবুল কালাম আজাদ (মুদিখানা দোকান) মোঃ সেলিম বিশ্বাস (সাইকেল পার্টস দোকান), শ্রী সুশান্ত শিকদার ( খাবার হোটেল) ও মোঃ পলাশ শেখ (কাঁচামালের আড়ৎ)।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।  তবে পানির ব্যবস্থা না থাকায় আমাদের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভয়াবহ অগ্নিকান্ড: বহরপুরে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশের সময় : ০৬:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫