মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

এশিয়ান চ্যাম্পিয়নশিপে শাওনের ছাত্রীর রৌপ্য ও তাম্র পদক জয়

জনতার আদালত ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 360

 ১৩ই ফেব্রæয়ারী, ২০২৫ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত “২য় এশিয়ান যুব জুজুৎসু প্রতিযোগিতা-২০২৫” এ এশিয়ার ৩০টি দেশের ১০০০এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় জাতীয় যুব জুজুৎসু দলের প্রশিক্ষক মোঃ শাওন মন্ডলের ছাত্রী ফাইটিং সিস্টেমে ৫৭কেজি+ ওজন শ্রেণিতে নুসাইবা তাসনিম রহমান ১টি রৌপ্য এবং মাশরিফা নাজিয়ান মুগ্ধ ১টি তাম্র পদক জয় করে বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য এক অনন্য সম্মান বয়ে আনতে সক্ষম হন।। উল্লেখ্য মোঃ শাওন মন্ডল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আজমল মন্ডলের জ্যেষ্ঠ ছেলে। শাওন ইতিপূর্বে ওয়ার্ল্ড গেমস-২০২৫ এর র‌্যাংকিং এ ৮ম পর্যায়ে জায়গা করে নেয় যা বাংলাদেশ জুজুৎসু ক্রীড়ায় সর্বোচ্চ। বর্তমানে সে বাংলাদেশ জাতীয় জুজুৎসু দলের খেলোয়াড় ও যুব জুজুৎসু দলের প্রশিক্ষক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং হোপ ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ এর কারাতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এশিয়ান চ্যাম্পিয়নশিপে শাওনের ছাত্রীর রৌপ্য ও তাম্র পদক জয়

প্রকাশের সময় : ০৬:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫