সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ পলায়নের পরও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিটকে গেলেন ইয়ামাল

জবির ‘বি’ ইউনিটের পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়বেন ৫৫ শিক্ষার্থী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 235

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (কলা অনুষদের) ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে ৭৮৫টি আসনের বিপরীতে প্রতি আসনে লড়াই করবেন ৫৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

শনিবার সকাল সাড়ে নয়টায় প্রথম শিফটের পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের কলা অনুষদের ভর্তি পরীক্ষা। ‘বি’ ইউনিটে ৭৮৫টি আসনের বিপরীতে মোট ৪২ হাজার ৯৭৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী তিনটা আলাদা শিফটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

প্রথম শিফটে পরীক্ষা শুরু হবে শনিবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এবং সর্বশেষ তৃতীয় শিফটের পরীক্ষা বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে সাড়ে চারটা পর্যন্ত চলবে।

উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

আগামী ২২ ফেব্রুয়ারি (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের) ‘এ’ ইউনিটের এবং ২৮ ফেব্রুয়ারি (ব্যবসায় শিক্ষা অনুষদের) ‘সি’ ইউনিটের মধ্যদিয়ে শেষ হবে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

গত ৩১ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদের) ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জবির ‘বি’ ইউনিটের পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়বেন ৫৫ শিক্ষার্থী

প্রকাশের সময় : ০৮:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫