Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
যা কিছু সত্যি, যা কিছু সুন্দর, যা যুক্তিগ্রাহ্য তা গ্রহণ করে নিতে হবে- ড. খন্দকার আশরাফুল

রাজবাড়ীতে ২ দিনব্যাপী বিতর্ক উৎসব উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 443

 রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের উদ্যোগে দুই দিন ব্যাপী বিতর্ক উৎসব রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনয়তনে শুরু হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার আশরাফুল মুনিম।

এবারের উৎসবের প্রতিপাদ্য “সবাই মাড়িয়ে যাচ্ছে যাক, মাথা উচু রাখো ঘাস, একদিন তোমার কাছেই নেমে আসবে আকাশ”।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নীলোর্মি, সাবেক জেলা শিক্ষা অফিসার ও রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন ও নতুনের শান্তি নিবাসের সিইও মাসুদুল ইসলাম। সভাপতিত্ব করেন রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার আশরাফুল মুনিম বলেন, আমি বিতর্ক চর্চাকে উৎসাহিত করার চেষ্টা করছি। বিতর্ক কেন করতে হবে. বিতর্ক আমাদের কী শেখায়? বিতর্ক আমাদের যুক্তিতে ভাবতে শেখায়। যুক্তিকে চিন্তা করতে শেখায়। যেটা যুক্তি নয় সেটাকে বাতিল করব। আমাদের সেই মনন সেই মানসিকতা তৈরি করে নিতে হবে। যা কিছু সত্যি, যা কিছু সুন্দর, যা যুক্তিগ্রাহ্য তা গ্রহণ করে নিতে হবে।

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন আরডিএর সাংগঠনিক সম্পাদক আহনাফ তাহমিদ খান রাইয়ান। অনুষ্ঠানটির সঞ্চলনা করেন আরডিএর সাধারণ সম্পাদক আশফাকুর রহমান।

এই আয়োজনে রাজবাড়ী জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ২৪ টি দল ও প্রায় ৩শ জন ছাত্র-ছাত্রী  অংশগ্রহণ করছে। যেখানে তারা সনাতনী, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। উৎসব উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

এ প্রতিযোগিতার মাধ্যমে রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের প্রতি আগ্রহ সৃষ্টি করা হবে, যা তাদের সৃজনশীল চিন্তা ভাবনা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া, তরুণদের মধ্যে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বাড়ানো, তাদের যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করাও এই আয়োজনের উদ্দেশ্য।

অনুষ্ঠানে দেশসেরা বিতার্কিকরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দলের সদস্যরা, শিক্ষাবিদগণ, মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজবাড়ী জেলার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যা কিছু সত্যি, যা কিছু সুন্দর, যা যুক্তিগ্রাহ্য তা গ্রহণ করে নিতে হবে- ড. খন্দকার আশরাফুল

রাজবাড়ীতে ২ দিনব্যাপী বিতর্ক উৎসব উদ্বোধন

প্রকাশের সময় : ০৬:২৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫