সমপদের উদ্যোগে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ
- প্রকাশের সময় : ০৮:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 174
রাজবাড়ীতে ৬ টি হতদরিদ্র পরিবারের ১২ জন সদস্যকে (স্বামী-স্ত্রী) গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) নামে একটি এনজিও। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের ১নং বেড়াডাঙ্গা এলাকায় শাপলা কিন্ডার গার্টেন স্কুলে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ কুদরত আলী। এ সময় সমপদের নির্বাহী পরিচালক মোঃ হেলাল উদ্দিন সরদার, সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য নার্গিস বেগম ও শাপলা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক তৌহিদুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ উমর ফারুক ও অবসরপ্রাপ্ত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
সমপদের নির্বাহী পরিচালক মোঃ হেলাল উদ্দিন সরদার বলেন, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের ৬ টি হতদরিদ্র পরিবারের ১২ জন সদস্যকে (স্বামী-স্ত্রী) গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমপদ এ ৬ টি পরিবারের মধ্যে বিণামূল্যে গাভী বিতরণ করবে।






















