Dhaka ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি লোডশেডিংয়ে বিপর্যস্ত পাংশা : চাহিদার তুলনায় মিলছে অর্ধেকেরও বিদ্যুৎ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেয়া হলো মির্জা আব্বাসকে প্রধানমন্ত্রীর নির্দেশে কড়াইলে বিদ্যুৎ সমস্যা সমাধানের উদ্যোগ রাতে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল, ১৯ এপ্রিল যাবেন মির্জা ফখরুল তেহরানে পাকিস্তানি সেনাপ্রধান : ওয়াশিংটনের বার্তা হাতে পরবর্তী আলোচনার ভাগ্য নির্ধারণে ইরান আবারো সক্রিয় তেহরান-ওয়াশিংটন বার্তা বিনিময় : নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা সেনাপ্রধানের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

পাংশায় সড়ক দুর্ঘটনায় ২ কিশোর নিহত

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 264

 রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। বুধবার বিকেলে পাংশা উপজেলার মৈশালা-লাঙ্গলবাদ আঞ্চলিক সড়কের রুপিয়াট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের জাগীর বাগলী গ্রামের মো. মিলনের ছেলে নিলয় ও শরিফুল ইসলামের ছেলে শুভ। এ ঘটনায় রিফাত নামে একজন আহত হয়েছে। আহত নিহতরা সকলেই স্থানীয় কসবামাজাইল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, শুভ, নিলয় ও রিফাত তিনজন একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। রুপিয়াট এলাকা অতিক্রম করার সময় একটি অটোরিকসাকে সাইড দিতে গিয়ে মাদ্রাসার দেওয়ালে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শুভ ও নিলয়কে মৃত ঘোষণা করেন। আহত রিফাতকে ফরিদপুর মেডিকেল কলেহ হাসড়পাতালে পাঠানো হয়েছে।

শরিষা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য রাকিবুল জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় তারা শোকাহত।

পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, ওই তিন কিশোর হেলমেট ছাড়াই বেপেরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাদ্রাসার দেয়ালে ধাক্কা খেয়ে দুজন মারা যায়। একজন আহত হয়েছে। আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সড়ক দুর্ঘটনায় ২ কিশোর নিহত

প্রকাশের সময় : ০৯:০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫