Dhaka ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, আহত ২ হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ-৪: কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি : আমীর খসরু বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী বেসরকারিভাবে নির্বাচিত মার্চে পরমাণু সমঝোতা না হলে ‘ভয়ংকর কিছু’ ঘটতে পারে: ট্রাম্প গোপালগঞ্জে বিএনপি প্রার্থীদের জয়, গণভোটে বিজয়ী ‘না’

প্রতিবাদের মুখে সীমান্তে লাগানো সিসি ক্যামেরা সরিয়ে নিলো বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 149

কুড়িগ্রামে বিজিবি’র কড়া প্রতিবাদের মুখে সীমান্তের শূন্য রেখায় লাগানো সিসি ক্যামেরা সরিয়ে নিলো বিএসএফ। মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে বাংলাদেশের নো-ম্যান্স ল্যান্ডে অবস্থিত আলমগীর হোসেনের বাড়ির আঙ্গিনায় সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা বৈঠক করেন দু-দেশের সীমান্তরক্ষী বাহিনী।

বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদের মুখে দু’দেশের সীমান্ত রেখা ঘেঁষে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে গাছের উপরে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানায় বিএসএফ।

এরপর ওইদিন রাত সাড়ে ১১টার দিকে গাছে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

বৈঠকে বিজিবি’র পক্ষে কুড়িগ্রামস্থ ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফ’র পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন।

উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারী রাতে বিএসএফ আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর ৯ এস সাব পিলারের পাশে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে গাছের উপর একটি সিসি ক্যামেরাটি স্থাপন করে। পড়ে দু দেশের বিএসএফ বিজিবির বৈঠকের মাধ্যমে খুলে নেন বিএসএফ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রতিবাদের মুখে সীমান্তে লাগানো সিসি ক্যামেরা সরিয়ে নিলো বিএসএফ

প্রকাশের সময় : ০২:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫