শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

মেঘনায় জালে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 237

মেঘনা নদী থেকে প্রায় ৮ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ হাবিবুল্লাহ নামের এক জেলের জালে ধরা পড়েছে। মাছটি এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজারের হাড়িয়া এলাকায় মাছটি ধরা পড়ে।

সকালে ওই জেলে মাছটি বিক্রির জন্যে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার মাছ ঘাটে পিকআপ ভ্যানে করে নিয়ে আসেন। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

স্থানীয়দের মধ্যে কেউ মাছটিকে ‘শাপলাপাতা’ মাছ, কেউ ‘পানপাতা’ মাছ আবার কেউ ‘হাউস’ মাছ নামে চেনেন। তবে বিদেশিদের কাছে এটি রেফিন ফিস বা স্টিং ফিস নামে পরিচিত।

বৈদ্যেরবাজার মাছ ঘাটের মাছ ব্যবসায়ী মো: আমিনুল ইসলাম জানান, ‘প্রায় আট মণ ওজনের মাছটি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়ার জালে ধরা পড়ে। তিনি মেঘনা নদীর চাঁদপুর মোহনায় মাছ ধরার সময় তার জালে আটকা পড়ে। পরে মাছটি তিনি পিকআপ-ভ্যানে করে সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার মাছ ঘাটে নিয়ে আসেন। সেখানে মাছটি এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি করেন তিনি।’

বৈদ্যেরবাজার সাতভাইয়াপাড়া এলাকার আলম মিয়া বলেন, ‘দীর্ঘ সময় পর বিরল প্রজাতির মাছ এ বাজারে নিয়ে আসা হয়েছে। মাছটি বিশাল আকৃতির। মাছটি লক্ষাধিক টাকায় বিক্রি হয়েছে।’

সোনারগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, ‘চাঁদপুর এলাকা থেকে সোনারগাঁয়ের এক জেলে মাছটি ধরে নিয়ে আসেন। মাছটি ৮ মণ ওজনের। এটি বিভিন্ন অঞ্চলে একেক নামে পরিচিত। বাজারে এ মাছটির ব্যাপক চাহিদা রয়েছে। এটি মূলত শাপলাপাতা মাছ হিসেবেই পরিচিত।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেঘনায় জালে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ

প্রকাশের সময় : ১২:২৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫