Dhaka ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব
বালু মহালের দরপত্র নিয়ে মারামারির ভিডিও ধারণ করতে গেলে তাকে মেরে রক্তাক্ত করা হয়

সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার নেই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 204

 বালু মহালের দরপত্র নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে বিএনপির দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম। এ ঘটনায় তিনি মঙ্গলবার রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। তবে এ ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ। আক্রান্ত সাংবাদিক ইমরান হোসেন মনিম এখনও রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, রাজবাড়ীর কালুখালী উপজেলার পাতুরিয়া মৌজার ৪.৫০ একর আয়তনের বালুমহালের দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার দুপুর ১টা পর্যন্ত। ৩ লাখ ৪৩ হাজার ৩৫ ঘনফুট বালুর ইজারা মূল্য নির্ধারণ করা হয় ৮ লাখ ৫৭ হাজার ৫৮৭ টাকা। দরপত্র বাক্সটি রাখা হয় জেলা প্রশাসকের কার্যালয়ের তিন তলায়।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক ইমরান হোসেন মনিম জানান, একটি প্রোগ্রাম কভার করতে জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছিলেন। হট্টগোল শুনে নীচে এসে দেখেন, বালুমহালের ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের মারামারি হচ্ছে। ওই দৃশ্য ধারণ করায় কয়েকজন তেড়ে এসে তাকে কিলঘুষি মারতে থাকে। তার মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। তার জামা ছিড়ে ফেলে। সারা শরীর রক্তে ভিজে যায়। এক পর্যায়ে বিএনপি নেতা পিন্টু তাকে রক্ষা করেন। সেখানে রাজবাড়ী জেলা বিএনপির আরও কয়েকজন নেতা ছিলেন। পরে কয়েকজন সহকর্মী তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করান। যারা তার উপর হামলা করেছে তাদেরকে তিনি চেনেন না বলে জানান।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, সাংবাদিক ইমরানের উপর হামলায় ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রæতই গ্রেপ্তার করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালু মহালের দরপত্র নিয়ে মারামারির ভিডিও ধারণ করতে গেলে তাকে মেরে রক্তাক্ত করা হয়

সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার নেই

প্রকাশের সময় : ০৮:৫৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫