বালু মহালের টেন্ডারকে কেন্দ্র করে বিএনপির ২ পক্ষের মারামারি
রাজবাড়ীতে টেন্ডার ঘিরে উত্তেজনা, ছবি তুলতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

- প্রকাশের সময় : ০৭:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / 248

বালু মহালের টেন্ডারকে ঘিরে বিএনপির দ্ইু পক্ষের মারামারির ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম। সোমবার দুপুর ১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় পুলিশ কাছে দাঁড়িয়ে থাকলেও তারা ইমরানকে রক্ষা করতে এগিয়ে আসেনি বলে অভিযোগ উঠেছে।
রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, রাজবাড়ীর কালুখালী উপজেলার পাতুরিয়া মৌজার ৪.৫০ একর আয়তনের বালুমহালের দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার দুপুর ১টা পর্যন্ত। ৩ লাখ ৪৩ হাজার ৩৫ ঘনফুট বালুর ইজারা মূল্য নির্ধারণ করা হয় ৮ লাখ ৫৭ হাজার ৫৮৭ টাকা। দরপত্র বাক্সটি রাখা হয় জেলা প্রশাসকের কার্যালয়ের তিন তলায়।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দরপত্র জমাদানে ইচ্ছুক বেশ কয়েকজন ঠিকাদার নেগোসিয়েয়শন করে একটি দরপত্র জমাদানের সিদ্ধান্ত নেয়। সোমবার সকাল থেকে তারা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রের সামনে আমতলায় অবস্থান করছিল। দুপুর ১টার দিকে তারা জানতে পারে, তিন তলায় গিয়ে কেউ একজন দরপত্র বাক্সে ফেলেছে। বিষয়টি জানার পর জেলা প্রশাসকের কার্যালয়য় চত্ত¡রের আমতলায় দুপক্ষের বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারি হয়।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক ইমরান হোসেন মনিম জানান, একটি প্রোগ্রাম কভার করতে জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছিলেন। বিএনপির দুই পক্ষের মারামারির খবর পেয়ে তিনি নীচে নেমে ছবি ধারণ করছিলেন। ওই সময় কয়েকজন তেড়ে এসে কেন ছবি তুলছি জানতে চান। তিনি কোনো ছবি নেননি বলার পরও তাকে কিলঘুষি মারতে থাকে। তার মাথায় ধারালো কিছু দিয়ে ্আঘাত করে রক্তাক্ত করে। তার জামা ছিড়ে ফেলে। সারা শরীর রক্তে ভিজে যায়। এক পর্যায়ে বিএনপি নেতা পিন্টু তাকে রক্ষা করেন। সেখানে রাজবাড়ী জেলা বিএনপির আরও কয়েকজন নেতা ছিলেন। পরে কয়েকজন সহকর্মী তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করান। যারা তার উপর হামলা করেছে তাদেরকে তিনি চেনেন না বলে জানান। তিনি অভিযোগ করেন, হামলার সময় পুলিশ কাছে দাঁড়িয়ে থাকলেও কোনো ভ‚মিকা নেয়নি।
রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক রেজাউল করিম পিন্টু বলেন, সাংবাদিক ইমরানকে মারধর করছে দেখতে পেয়ে তিনি এগিয়ে তাকে রক্ষা করেন। যারা হামলা করেছে তারা কালুখালী ও পাংশা এলাকার। হামলাকারীদের তিনি চেনেন না। যারা হামলা করেছে তাদের শনাক্ত করে শাস্তির দাবি করেন তিনি।
রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম জানান, ইমরানের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় দুটি সেলাই দিতে হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।
দুপুর পৌনে তিনটার দিকে রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান হাসপাতালে ইমরান হোসেন মনিমকে দেখতে যান। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
হামলার সময় পুলিশের নীরব ভ‚মিকা সম্পর্কে বলেন, পুলিশ থাকায় ঘটনা বেশি দূর এগোতে পারেনি।
এবিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও রাজবাড়ীর আতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল হাসান এর সাথে কথা বলার জন্য একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি। হোয়টাসঅ্যপে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।
সাংবাদিক ইমরানের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসহাক, সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দনসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।






















