মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

নাম্বার প্লেটসহ ৪ দফা দাবিতে অটোচালকদের মানববন্ধন স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 218

 নাম্বার প্লেটসহ চার দফা দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে অটোরিক্সা চালকরা।

সোমবার রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে ঘণ্টা কালব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী অটো শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুস, অ্যড. রঞ্জু বিশ^াস, কাজী শামসুল ইসলাম, রায়হান চৌধুরী, শাজাহান শেখ প্রমুখ।

বক্তারা বলেন, অটোরিক্সা রাস্তায় নামালেই প্রতিদিন ২৫ টাকা করে পার্কিং ফি দিতে হচ্ছে। যা বছরে দাঁড়ায় ১২ হাজার ৬শ টাকা। এটা তাদের জন্য এক বোঝা স্বরূপ। এছাড়া বিভিন্ন সময় তাদের প্রতি জুলুম করা হয়। হয়রানি করা হয়। রাজবাড়ী শহরে যানজট হয়। অটোরিক্সাগুলোকে যদি গোয়ালন্দ মোড় ও গান্ধিমারা পর্যন্ত চলতে দেওয়া হয় তাহলে আর যানজট হয়না। আমরা সারাদিন কঠোর পরিশ্রম করেও সংসার ভালোভাবে চালাতে পারিনা। প্রচন্ড হিমশিম খেতে হয়। একারণে আমরা রাজপথে এসে দাঁড়িয়েছি।

তারা বাৎসরিক দুই হাজার টাকা ফি নিয়ে নাম্বার প্লেট দেওয়ার দাবি করেন। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে পুলিশ রিকুইজিশনের ন্যুনতম মজুরি এক হাজার টাকা নির্ধারণ, পুলিশি হয়রানি বন্ধ এবং রাজবাড়ী থেকে গোয়ালন্দ মোড় ও গান্ধিমাররা পর্যন্ত অটোরিক্সা চলাচলের অনুমতি দেওয়া। মানববন্ধন শেষে অটোরিক্সা চালকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

জেলার অটোরিক্সা চালকরা এতে অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাম্বার প্লেটসহ ৪ দফা দাবিতে অটোচালকদের মানববন্ধন স্মারকলিপি

প্রকাশের সময় : ০৭:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫