Dhaka ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 248

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাবি শাখা। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ১-৭তম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, বই ও খাতা প্রদান করা হয়।

উদ্বোধনী বক্তব্যে রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা হয়। দীর্ঘ ১৬ বছর আমাদের বিভিন্নভাবে ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু আদর্শের শক্তি কখনো হারিয়ে যায় না।

সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আজিজুল হাকিম তার অনুভূতি প্রকাশ করে বলেন, ছাত্রশিবিরের এ সংবর্ধনা অনুষ্ঠান খুবই ইতিবাচক। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ায় আমি আনন্দিত।

এসময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম বলেন, স্বাধীনতার পর দেশে গবেষণা ও প্রযুক্তিগত বিকাশ সেভাবে হয়নি, যেভাবে প্রয়োজন ছিল। ফলে বাংলাদেশ আরও প্রতিযোগিতামূলক হতে পারত। গত ১৫ বছর শিক্ষাব্যবস্থায় সংকট তৈরি হয়েছে, যা সংস্কার করা জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে রাবি উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, বর্তমানে মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা হলে ওঠার সুযোগ পাচ্ছে। আজকের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে সততার সঙ্গে দেশ গঠনে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাবেক সভাপতি হেলাল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

প্রকাশের সময় : ০৯:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫