Dhaka ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

১২৩ ফুট উঁচু মুজিব ম্যুরাল ভাঙচুর-অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 204

ঝিনাইদহের কালীগঞ্জে ১২৩ ফুট উচ্চতায় স্থাপিত মুজিব ম্যুরালটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার শমশেরনগর গ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারি মেমোরিয়াল কলেজ চত্বরে বঙ্গবন্ধু টাওয়ারটিতে এই ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের শমশেরনগর গ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারি মেমোরিয়াল কলেজ চত্বরে ২০২১ সালে ১২৩ ফুট উচ্চতার ‘দ‍্য স্ট্যাচু অব লিবার্টি অ্যান্ড ফ্রিডম’ নামের একটি টাওয়ার তৈরি করা হয়। সেই টাওয়ারের ওপর শেখ মুজিবের একটি ম্যুরাল স্থাপন করা হয়। ওই গ্রামের আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের কলেজটির সভাপতি থাকাকালীন এটি তৈরি করা হয়েছিল।

বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিলসহকারে ওই স্থানে গিয়ে শেখ মুজিবের ম্যুরালটির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। এরপর ওই ভাঙচুরকৃত ম্যুরালটি বারবাজার শহরে এনে সড়কের ওপরে রেখে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির অন্যতম সমন্বয় হোসাইন আহমেদ বলেন, খুনি শেখ হাসিনার পরিবারের কোনো ম্যুরাল বা স্থাপনা এ দেশে থাকবে না। বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। এ জন্য তারা শেখ মুজিবের ওই ম্যুরাল ভেঙে পুড়িয়ে দিয়েছে। এ সময় তাদের সঙ্গে শত শত ছাত্র-জনতা অংশ নেয় বলেও জানান তিনি।

কলেজটির অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম বলেন, এটিই দেশের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় শেখ মুজিবের ম্যুরাল স্থাপন করা ছিল, যা বৃহস্পতিবার সন্ধ্যার পর ভাঙচুর করা হয়েছে। তিনি অভিযোগ করে আরও বলেন, এ সময় ভাঙচুরকারী ছাত্র-জনতা কলেজের তিনটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১২৩ ফুট উঁচু মুজিব ম্যুরাল ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রকাশের সময় : ১২:৩৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫