Dhaka ০২:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম

সাদপন্থীদের কাছে ইজতেমার ময়দান হস্তান্তর কাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 180

টঙ্গীর বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি শুরায়ি নেজাম (জুবায়েরপন্থী) প্রথম পর্বের দুই ধাপে ইজতেমা সম্পন্ন করার পর গাজীপুর জেলা প্রশাসনের কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করেন। আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় পর্ব ইজতেমা করার জন্য সাদপন্থীদের কাছে হস্তান্তর করবে প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ইজতেমা ময়দানে স্থাপিত জেলা প্রশাসকের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ময়দান হস্তান্তর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

এ সময় জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন- এডিসি (সার্বিক) ওয়াহেদ হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জিএমপি অপরাধ দক্ষিণের অতিরিক্ত উপ কমিশনার হাফিজুল ইসলাম, প্রথম পর্ব ইজতেমা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান, মেজবাহ উদ্দিন, আবু মামুন হাশেমী, আলমগীর হোসেন, রেজাউল করিম, ডা. তারেক, মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান প্রমুখ।

প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘আমরা প্রশাসনের নিকট মাঠ হস্তান্তর করেছি। পুনরায় ২০ ফেব্রুয়ারি প্রশাসনের নিকট থেকে মাঠ বুঝে নেব ইনশাল্লাহ।’

জিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম জানান, প্রথম পর্বের আয়োজকদের কাছে থেকে ইজতেমা ময়দান বুঝে নেওয়া হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজক কমিটির কাছে ইজতেমার ময়দান হস্তান্তর করা হবে।

তারা ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করার পর ১৮ ফেব্রুয়ারি আমাদের নিকট ময়দান হস্তান্তর করবে। ২০ ফেব্রুয়ারি পুনরায় প্রথম পর্বের আয়োজক কমিটির নিকট মাঠ হস্তান্তর করা হবে।

গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি প্রথম পর্বের দুই ধাপ ইজতেমা সম্পন্ন হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

এ পর্বে মাওলানা সা’দ আহমদ কান্ধলভী তথা মাওলানা ওয়াসিফুল ইসলাম অনুসারী মুসল্লিরা অংশ নিবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাদপন্থীদের কাছে ইজতেমার ময়দান হস্তান্তর কাল

প্রকাশের সময় : ১১:৫৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫