Dhaka ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

সারাদেশে ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 366

সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সারাদেশে ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার

প্রকাশের সময় : ১১:২৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫