Dhaka ০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

বুয়েটের ৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 311

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রশাসন। শাস্তিপ্রাপ্তদের মধ্য থেকে আটজনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. এ কে এম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শাস্তি পাওয়াদের মধ্যে ১২ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া ২৭ জন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। এছাড়াও ৭ জনের হলের সিট বাতিল করা হয়েছে। মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের ওপর এসব শাস্তি কার্যকর হবে।

ড. এ কে এম মাসুদ জানান, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ৪১টি মিটিং করে। এছাড়া ডিসিপ্লিনারি কমিটি আরও সাতটি বৈঠক করে। সেখানে অভিযোগ যাচাই বাছাই করে দেখা গেছে অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিন্যান্স রয়েছে সেটির ধারা লঙ্ঘন করেছে। এজন্য ৮ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও ১২ জনকে ৪ থেকে ৬ সেমিস্টার বা টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের সাজা আজ থেকে কার্যকর হচ্ছে।

তিনি আরও বলেন, আরও ৬ জনকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে এই ছয়জনের বহিষ্কারাদেশ এখন স্থগিত আছে। যদি তারা ভবিষ্যতে কোনো অপরাধ করে থাকে তাহলে তাদের বহিষ্কার তখন থেকে কার্যকর হবে। এর বাইরে সাতজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আরও ২৭ জন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। সাজাপ্রাপ্তদের চিঠি দিয়ে তাদের সাজার বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাজাপ্রাপ্তদের পরিচয় সম্পর্কে তিনি বলেন, প্রশাসন সাজাপ্রাপ্তদের পরিচয় সর্বস্তরে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সাজাপ্রাপ্তদের কাছে চিঠি পাঠিয়ে তাদের সাজার ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বুয়েটের ৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

প্রকাশের সময় : ০৮:৫১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫