Dhaka ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও পেছালো রাবির দ্বাদশ সমাবর্তন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 212

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন আরও একবার পিছিয়ে গেছে। আগামী ১৭ ফেব্রুয়ারি (সোমবার) এ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দিনটি কর্মদিবসে হওয়ায় নিবন্ধিত শিক্ষার্থীদের অনেকে অসন্তোষ প্রকাশ করেন। তাদের মতামত ও বাস্তবতা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আবেগ ও বাস্তবতা বিবেচনায় সরকারি পর্যায়ে আলোচনার ভিত্তিতে ১৭ ফেব্রুয়ারি সমাবর্তনের দিন ঠিক করা হয়েছিল। তবে, অনেক শিক্ষার্থী কর্মদিবসে এ আয়োজন না করার অনুরোধ জানান। এ বিষয়ে অতিথিদের সঙ্গে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করা হবে এবং তা যথাসময়ে সবাইকে জানানো হবে।

এর আগে, ২০২৪ সালের ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের সময় ২৪ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। তখন সমাবর্তনের সম্ভাব্য সময় হিসেবে ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধ নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে ১ নভেম্বর নতুন তারিখ ঘোষণা করা হলেও আবারও তা পরিবর্তন করা হয়। বারবার সমাবর্তনের তারিখ পরিবর্তন হওয়ায় অনেক শিক্ষার্থী অসন্তোষ প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করবে বলে জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবারও পেছালো রাবির দ্বাদশ সমাবর্তন

প্রকাশের সময় : ১০:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫